প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০২:২৪ পিএম
          --- ১ মাস আগে
Ad

ইউনিভার্সিটি অব স্কলার্সের ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) শিক্ষার্থীদের দারাজ বাংলাদেশ সদর দপ্তর পরিদর্শন

অ- অ+
ইউনিভার্সিটি অব স্কলার্সের ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) শিক্ষার্থীদের দারাজ বাংলাদেশ সদর দপ্তর পরিদর্শন
ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংযোগ জোরদারে ইউনিভার্সিটি অব স্কলার্সের বিবিএ শিক্ষার্থীদের দারাজ বাংলাদেশ সদর দপ্তর পরিদর্শন।
Ad

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি ২০২৬: শিল্প-শিক্ষা সংযোগ জোরদারের অংশ হিসেবে ইউনিভার্সিটি অব স্কলার্সের ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) প্রোগ্রামের ১৫তম ব্যাচের শিক্ষার্থীরা দেশের শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠান দারাজ বাংলাদেশ এর সদর দপ্তর পরিদর্শন করেছেন। এ শিল্প-পরিদর্শনের আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মুহাম্মদ আমিনুর রহমান।

পরিদর্শনকালে শিক্ষার্থীরা দারাজ বাংলাদেশের মানবসম্পদ (এইচআর) ব্যবস্থাপনা কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করেন এবং রিয়েল-টাইম এইচআর সিস্টেমের কার্যপ্রণালি সম্পর্কে ধারণা লাভ করেন। পাশাপাশি প্রতিষ্ঠানটির যাত্রা, বিকাশ, ব্যবসায়িক কৌশল এবং কর্পোরেট সংস্কৃতি সম্পর্কে বিস্তারিত জানতে পারে যা শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানতে পারেন কীভাবে এইচআর কৌশল সামগ্রিক ব্যবসায়িক প্রবৃদ্ধির সঙ্গে সমন্বয় করে কাজ করে, কীভাবে দলগত সমন্বয় একটি প্রতিষ্ঠানের কর্মদক্ষতা বাড়ায় এবং বাস্তব কর্পোরেট পরিবেশে পেশাগত দক্ষতা কীভাবে গড়ে ওঠে।

দারাজ বাংলাদেশের এইচআর  লিড ফাহাম কবির উপাল এবং এইচআর স্পেশালিস্ট সুমাইয়া সেশনে অংশ নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক দিকনির্দেশনা প্রদান করেন।

শিক্ষার্থীরা জানান, এ ধরনের শিল্প-পরিদর্শন শ্রেণিকক্ষে অর্জিত তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব কর্মক্ষেত্রের সঙ্গে সংযুক্ত করতে সহায়ক ভূমিকা রাখে।

শিক্ষক মুহাম্মদ আমিনুর রহমান বলেন, “শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে পরিচিত করাতে শিল্প-পরিদর্শন গুরুত্বপূর্ণ। এটি তাদের ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে।”

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য এ ধরনের ইন্ডাস্ট্রি ভিজিট ও কর্পোরেট ইন্টারঅ্যাকশন কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ

আমাদের শিক্ষা ব্যবস্থা আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: কাদের গনি চৌধুরী

এনসিপির নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, নাম দেখে এক নেত্রীর পদত্যাগ

‘আন্তর্জাতিক আইনে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার রয়েছে ইরানের’

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক রোববার

বিক্রেতার মুখে ফাঁস হলো গোপন তথ্য

জনগণের ভাষা বুঝুন, তাদের আন্দোলনে নামতে বাধ্য করবেন না: এ টি এম আজহার

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ১১ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

১০

কেস ফলোআপঃ বাড্ডায় চাঞ্চল্যকর তাছলিমা বেগম রেনু হত্যা মামলা

১১

মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

১২

ডিএমপিতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তার পদায়ন

১৩

ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড

১৪

আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

১৫

নীলফামারীতে জ্বালানি তেল জব্দ

১৬

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

১৭

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে দেখতে মাঠে জাইমা রহমান

১৮

ইরান আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে

১৯

ডাকার শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
Ad
Ad
Katha Expert